অপরাধ

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

  তানভীর সরদার (স্টাফ রিপোর্টার) ,ঝিনাইদহ, দৈনিক মতপ্রকাশ): ৩ নভেম্বর ২০২৫ , ৩:৪১:৫৬ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সহ-সভাপতি কলামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী ও বিএনপি নেতা মাসুদ জোয়ার্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েকদিন ধরেই গ্রামে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজনা রোধে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

আরও খবর

Sponsered content