মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৫ , ১১:১৬:৪৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে অবৈধ বালু পাচারকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে রাতভর অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাত পর্যন্ত চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকায় একযোগে এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ, নদী ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।”
অভিযানের খবর পেয়ে পাচারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে পালিয়ে যায়। স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।




















