সারাদেশ

শৈলকুপায় দুস্থ চক্ষুরোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ২৯ নভেম্বর ২০২৫ , ১১:৪৮:১০ প্রিন্ট সংস্করণ

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করেছে আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন। শনিবার সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামে এ চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন মোল্লা এবং ইউনাইটেড কমিউনিটি ক্লাবের সদস্যসচিব রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় চক্ষুরোগীর আগে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছিল। এরপর তাঁদের চোখের দৃষ্টি পরীক্ষা করে নতুন চশমা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, “দরিদ্র মানুষের চক্ষু চিকিৎসায় সহায়তা করাই আমাদের উদ্দেশ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এমন মানবিক উদ্যোগ গ্রামীণ সমাজে আলো ছড়িয়ে দেয়, যা দরিদ্র জনগোষ্ঠীর জীবনে নতুন আশার সঞ্চার ঘটায়।

আরও খবর

Sponsered content