সারাদেশ

হিলিতে ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১ জানুয়ারি ২০২৬ , ৮:৩২:২৮ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি’র হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়ায় দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে হাকিমপুর (হিলি) উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content