সারাদেশ

গাজীপুরে চট্টগ্রাম সমিতির ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান

  মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর ১৭ এপ্রিল ২০২৬ , ৮:১৭:৩৬ প্রিন্ট সংস্করণ


গাজীপুরের জয়দেবপুরে বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। সকাল সাড়ে ৯টায় নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে ধাপে ধাপে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়, যা উপস্থিত অতিথিদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। বিকেল ৪টা ১ মিনিটে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোহাম্মদ সোহেল সাদাত। উপস্থিত ছিলেন উপদেষ্টা চেয়ারম্যান শহিদুল ইসলাম ঝিনুক, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি নুরে ইয়াসমিন ফাতেমা, প্রবীর কুমার সাহা ও অনুপম দে।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক শাহজাহান ও আহমেদ হোসেন, অর্থ সম্পাদক শাহ নেওয়াজ তানভীর, সাংগঠনিক সম্পাদক কাজী মোজাম্মেল হক, শিক্ষা ও পাঠাগার সম্পাদক নাজিম হোসেন, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, সাংস্কৃতিক সম্পাদক বৃট্রেন চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ আলী ও স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন রশিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য শিমুল বড়ুয়া, সল্পব চৌধুরী, মনজুরুল আলম, মো. জসিমউদ্দিন, আলাউদ্দিন আহমেদ রাসেল, আরাফাত সাগর, সানাউল্লাহ চৌধুরী, রেজাউল করিম, আজিমুল হক, নিয়াজ খান, আবুল বাহার, হানিফ ও আবু তাহের রানা প্রমুখ।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরাও উদ্যোগটির প্রশংসা করেন।

আরও খবর

Sponsered content