সারাদেশ

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, তীব্র শীতের প্রভাব বৃদ্ধি

  সজিব উদ্দিন হেলাল, স্টাফ রিপোর্টার ৪ জানুয়ারি ২০২৬ , ২:০৮:১৯ প্রিন্ট সংস্করণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোববার (৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় তাপমাত্রা নেমে এসেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে।

বেশ কয়েকদিন ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় ঘন কুয়াশা এবং হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়ে চলেছে। ভোর থেকে সকাল পর্যন্ত চারপাশ কুয়াশার চাদরে ঢাকা থাকে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও ছিন্নমূলরা। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে অনেক এলাকায় খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। শীতের কারণে সন্ধ্যার পর সড়ক ও জনপথে মানুষের চলাচলও কমে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এতে জনজীবনে অতিরিক্ত ভোগান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যাদের পর্যাপ্ত শীতবস্ত্র নেই, তাদের জন্য রাতের ঠান্ডা হয়ে উঠছে অসহনীয়।

আরও খবর

Sponsered content