আইন-আদালত

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা

  নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৬ , ১১:৩৩:৪০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত একজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর ইসলাম-এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মাধবপুর উপজেলার বড়ধলিয়া গ্রামের এনু মিয়ার ছেলে ইকরাম মিয়া। ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে মাধবপুর থানা পুলিশের একটি দল নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content