সারাদেশ

কিশোরগঞ্জে শীতার্ত মানুষের পাশে সামাজিক শক্তি

  মোরছালীন, কিশোরগঞ্জ (প্রতিনিধি) ১৩ জানুয়ারি ২০২৬ , ৫:৫১:১৮ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জের উত্তর বড়ভিটা মদ্যপাড়া গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন সামাজিক শক্তি। সংগঠনটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সামাজিক শক্তির সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাকিবুল বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করে।

স্থানীয় বাসিন্দা রওসন সামাজিক শক্তির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতার্ত মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত প্রয়োজনীয় ও সহায়ক।

সামাজিক শক্তির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরও খবর

Sponsered content