ভুবন কুমার শীল, কুড়িগ্রাম: ২৬ জানুয়ারি ২০২৬ , ১০:২৩:১৯ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২৬ জানুয়ারি’২০২৫ইং সোমবার জেলা স্টেডিয়াম মাঠে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৫ বছর বালিকাদের নিয়ে ২৬ জানুয়ারি’২০২৫ইং সোমবার জেলা স্টেডিয়াম মাঠে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজির হোসেন। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আজিজুল হক, রেজাউল করিম রাজু, সাদিকুর রহমান সাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।














