খেলাধুলা

জোকোভিচকে হারিয়ে ইতিহাস গড়লেন আলকারাজ

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:০০:০৬ প্রিন্ট সংস্করণ

রোমাঞ্চকর অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছেন কার্লোস আলকারাজ। এর মাধ্যমে তিনি পুরুষদের টেনিসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করলেন এবং একই সঙ্গে নোভাক জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নও ভেঙে দিলেন।

২২ বছর বয়সী আলকারাজ মেলবোর্নে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ সেটে জয় নিশ্চিত করার পর আবেগে কোর্টে লুটিয়ে পড়েন। হতাশ হলেও জকোভিচ খেলোয়াড়সুলভ আচরণ দেখিয়ে নেট পেরিয়ে এসে আলকারাজকে জড়িয়ে ধরেন-ইতিহাস গড়ার মুহূর্তে তাকে অভিনন্দন জানান।

এই পরাজয়ের মধ্য দিয়ে জকোভিচ বুঝে গেলেন, সর্বকালের সেরা হিসেবে নিজেকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার এমন সুযোগ হয়তো আর ভালোভাবে আসবে না।

ম্যাচের শুরুতে স্প্যানিশ বিশ্ব নম্বর ওয়ান আলকারাজকে বেশ বেগ পেতে হয়। ৩৮ বছর বয়সী জকোভিচ অভিজ্ঞতা ও কৌশলে তরুণ প্রতিপক্ষকে চাপে রাখেন। তবে ধীরে ধীরে বেসলাইন থেকে ছন্দ ফিরে পান আলকারাজ এবং চতুর্থ বাছাই সার্বিয়ান তারকাকে টপকে গিয়ে নিজের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে নেন।

এই জয়ের মাধ্যমে আলকারাজ হলেন মাত্র নবম পুরুষ খেলোয়াড়, যিনি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন-চারটি গ্র্যান্ড স্ল্যামই জয়ের কৃতিত্ব অর্জন করলেন।

আরও খবর

Sponsered content