অপরাধ

মাধবপুর সীমান্তে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:২৯:৫৬ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকা থেকে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে মাদক দেশে আনার চেষ্টা করলে টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবির টহলদল ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় গাঁজা জব্দ করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তর করা হয়েছে। যুবসমাজকে মাদকের প্রভাব থেকে রক্ষা এবং দেশের অর্থনীতি সুসংহত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content