শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবিসাসের চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

  জবি প্রতিনিধি: ৬ মার্চ ২০২৬ , ৩:২৮:০৭ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহামুদুর রহমান নাজিদকে আহ্বায়ক এবং বাংলাদেশ প্রতিদিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিলন হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন—দৈনিক যায়যায়দিনের মিজান উদ্দিন মাসুদ এবং দৈনিক জনকণ্ঠের ওমর ফারুক জিলন।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর মেয়াদ গত ১২ ডিসেম্বর ২০২৫ শেষ হওয়ায় গঠনতন্ত্রের ধারা ৯ অনুযায়ী সাধারণ সভা আহ্বান করা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়।

সমিতির কার্যক্রম গতিশীল করতে চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যথায় সাধারণ সভায় অংশগ্রহণকারী সদস্যদের পরবর্তী সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আরও খবর

Sponsered content