আইন-আদালত

সাংবাদিক নঈম নিজাম ও তার পরিবারের ২২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ২:৪৪:৩৭ প্রিন্ট সংস্করণ

‎‎দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং দুই সন্তান মাহির আবরার ও নুজহাত পূর্ণতার চার কোটি ২১ লাখ ৯৯ হাজার ৯৮৯ টাকা থাকা ২২ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।

‎অবরুদ্ধ হওয়া ২২ হিসাবের মধ্যে নঈম নিজামের নামে ১১টি, ফরিদা ইয়াসমিনের নামে ছয়টি, মাহির আবরারের একটি, নুজহাত পূর্ণতার দুটি ব্যাংক হিসাব রয়েছে। এ ছাড়া আই মিডিয়া লিমিটেড ও দ্যা বিজনেস আই নামে দুটি প্রতিষ্ঠানের দুটি ব্যাংক হিসাব রয়েছে।

‎‎দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, নঈম নিজাম, ফরিদা ইয়াসমিনদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

‎‎অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং তাদের সন্তানদের নামীয় ও মালিকানাধীন/স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তাদের নামীয় ও মালিকানাধীন/স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

তাদের নামীয় ও মালিকানাধীন/স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ (Freeze) করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও খবর

Sponsered content