জাতীয়

বায়ুদূষণে আজ ঢাকার কী খবর?

  প্রতিনিধি ১৯ মে ২০২৬ , ১১:২৫:১৯ প্রিন্ট সংস্করণ

বিশ্বের বিভিন্ন শহরের মতো দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে রাজধানী ঢাকা। সাম্প্রতিক বৃষ্টিতে বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। আজ মঙ্গলবার সকালেই বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। শহরটির বায়ুমান স্কোর আজ ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে জায়গা করে নিয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৯৮। এর পর ১৭১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তৃতীয় স্থানে।

 

তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ ও নেপালের কাঠমান্ডু। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫৩ ও ১৪৯। এ ছাড়া পাকিস্তানের লাহোর ১৪৭ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। আর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও খবর

Sponsered content