শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবি অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারের আন্তর্জাতিক স্বীকৃতি

  জবি প্রতিনিধি ৭ জুন ২০২৬ , ১১:৪০:১০ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। তিনি ভারতের কেরালাভিত্তিক Council for Educational Administration & Management (CEAM) প্রদত্ত ‘Women in Leadership & Management Award-2026’ লাভ করেছেন।

গত ২ জুন ভারতের বিদ্যাসাগর কলেজ অব এডুকেশন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC) আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে CEAM-এর ন্যাশনাল প্রেসিডেন্ট অধ্যাপক ড. ভি. এম. সাসিকুমার পুরস্কারটি প্রদান করেন।

শিক্ষা প্রশাসন, নেতৃত্ব ও গবেষণাক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ড. প্রতিভা রানী কর্মকারকে এ বছরের জন্য এ পুরস্কারে ভূষিত করা হয়। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শিক্ষা, ভাষা ও সাহিত্য বিষয়ে গবেষণা ও লেখালেখির মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এ স্বীকৃতি শুধু ড. প্রতিভা রানী কর্মকারের ব্যক্তিগত অর্জন নয়, বরং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্যও গৌরবের বিষয়। তাঁর এই সাফল্য দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে নারীর নেতৃত্ব বিকাশে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, শিক্ষা, প্রশাসন, গবেষণা ও নেতৃত্বে অসামান্য অবদান রাখা নারীদের স্বীকৃতি দিতে প্রতি বছর ‘Women in Leadership & Management Award’ প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content