সারাদেশ

ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ

  কিশোরগঞ্জ (নীলফামারী) উপজেলা প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ , ৮:৪২:৫৫ প্রিন্ট সংস্করণ

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ৫০০ জন উপকারভোগীর মাঝে মোট ৫ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম মানবিক উদ্যোগ। এ ধরনের সহায়তা দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content