জাতীয়

আজ স্বর্ণের ভরি কত?

  প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ১১:৪২:২৪ প্রিন্ট সংস্করণ

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার থেকে ভালো মানের এক ভরি স্বর্ণ ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার টাকার কিছু বেশি দামে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার নিচে।

এর আগে, গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে স্বর্ণের এই দাম নির্ধারণ করে বাজুস। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

আরও খবর

Sponsered content