আইন-আদালত

প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল আপিল বিভাগে

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ১১:০৭:০৬ প্রিন্ট সংস্করণ

প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল আপিল বিভাগে
মামলাজটের কারণে ঝুলে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া সচল হয়েছে। বৃহস্পতিবার আপিল বিভাগ এক রায়ে এই নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইনি বাধা দূর করার নির্দেশ দিয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইনি জটিলতা নিরসন হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) আপিল বিভাগ এক রায়ে জানিয়েছেন, এই পদে নিয়োগের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। দীর্ঘদিনের মামলাজটের কারণে এই নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল।

ঘটনার সূত্রপাত ২০১৩ সালে, যখন জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবির পক্ষে সোচ্চার হন। তারা দাবি করেছিলেন, চাকরিকালের ৫০ শতাংশ সময় গণনা করে জ্যেষ্ঠতার তালিকা বা গ্রেডেশন তৈরি করতে হবে। একই সঙ্গে তারা প্রধান শিক্ষকের স্কেল প্রাপ্তি এবং বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সুবিধা পাওয়ার দাবি জানান।

এই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে হাইকোর্টে প্রথম রিট দায়ের করা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আরও বেশ কয়েকটি রিট পিটিশন দাখিল করা হয়। হাইকোর্ট এসব রিটের ওপর রায় প্রদান করার পর ২০২৩ সালে বিষয়টি আপিল বিভাগে গড়ায়। অবশেষে গত ১৮ জুন এই সিভিল আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার আপিল বিভাগ চূড়ান্ত রায় প্রদান করেন।

আরও খবর

Sponsered content