বিনোদন

প্রসেনজিতের বাড়িতে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, জোর জল্পনা

  প্রতিনিধি ৭ জুলাই ২০২৬ , ১১:৫৭:৩৫ প্রিন্ট সংস্করণ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কলকাতার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি সেখানে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এদিন কলকাতায় যান অমিত শাহ। ব্যস্ত সূচির মধ্যেই তিনি প্রসেনজিতের বাসভবন ‘উৎসব’এ যান। তবে দুইজনের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

কয়েক দিন আগে পদ্মশ্রী সম্মান গ্রহণের জন্য দিল্লি গিয়েছিলেন প্রসেনজিৎ। সে সময় অমিত শাহর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতেই অভিনেতা তাকে কলকাতার বাসভবনে আসার আমন্ত্রণ জানান বলে জানা গেছে। এবার সেই আমন্ত্রণেই প্রসেনজিতের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে পদ্মশ্রী সম্মানপ্রাপ্তদের তালিকা প্রকাশের পর প্রসেনজিতের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই সময় অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও উপস্থিত ছিলেন। এবারও একই আন্তরিকতায় অমিত শাহকে স্বাগত জানান টলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

আরও খবর

Sponsered content