কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৩:০৬:০৫ প্রিন্ট সংস্করণ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদ শাহ্ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, সরিষা একটি লাভজনক ফসল। কৃষকদের সরিষা আবাদে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এসব বীজ ও সার সরবরাহ করা হয়েছে।





















