সারাদেশ

বিরামপুরের উন্নয়ন কর্মকান্ড নিয়ে সমাজকল‍্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের মতবিনিময়

  শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৬ , ৯:৩৫:২৫ প্রিন্ট সংস্করণ

0-4608x2592-0-0-{}-0-12#bokehtype:0#;ts:164277591232000;appts:1795175067158;uid:0;qlty:1;illum:2 scene:26 humanIn:1;

দিনাজপুরের বিরামপুর উপজেলার চলমান উন্নয়ন কর্মকান্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিরামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন, শহরের গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীতকরণ, দীর্ঘদিনের পরিত্যক্ত জেলখানা, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের রাস্তাঘাট ও ড্রেনেজ ব‍্যবস্থার উন্নয়নসহ উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া বিরামপুর উপজেলা সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, ওষুধ সরবরাহ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও কথা বলেন মন্ত্রী। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বিরামপুর উপজেলার উন্নয়ন অগ্রাধিকার, জনসাধারণের প্রত্যাশা এবং বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

আরও খবর

Sponsered content