সারাদেশ

আব্দুল্লাহপুরে বন বিভাগের অভিযান, জব্দ ৫০০ ফুট বল্লী; মামলার প্রক্রিয়া

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ১০:২০:০৩ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের অভিযানে পরিত্যক্ত একটি ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় ৫০টি কাঠের বল্লী জব্দ করা হয়েছে। জব্দ করা বল্লীগুলোর মোট পরিমাণ ৫০০ দৈর্ঘ্যফুট।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কালেঙ্গা রেঞ্জের আওতাধীন কালেঙ্গা বিটের হরিণমারা ক্যাম্পের আব্দুল্লাহপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত ঘর থেকে ১০ ফুট দৈর্ঘ্যের ৫০টি বল্লী উদ্ধার করা হয়; যার মোট পরিমাণ ৫০০ দৈর্ঘ্যফুট।

অভিযানটি সহকারী বন সংরক্ষক মো. মাহদী হাসান ও কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, বিটের কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান ও ভিলেজাররা অংশ নেন।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।

আরও খবর

Sponsered content