কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ , ৫:০০:৫৬ প্রিন্ট সংস্করণ
নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে সরকারিভাবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব সহায়তা বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতালিম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
প্রশাসন সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে মোট ৪২ বান্ডিল ঢেউটিন এবং প্রতি বান্ডিলের বিপরীতে নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে।















