সারাদেশ

চেকপোস্টে তল্লাশিতে ইয়াবা ও মাইক্রোবাস জব্দ; উখিয়ায় আটক ১

  কক্সবাজার প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৩:১১:৩২ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের উখিয়ায় একটি মাইক্রোবাস থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক মো. রহমত উল্লাহকে (৩৯) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক রহমত উল্লাহ টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে।

শনিবার (২৮ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, শনিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে শাহপরীর দ্বীপ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস ইমামের ডেইল তল্লাশিচৌকিতে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় মাইক্রোবাসের ইঞ্জিন কভারের নিচে খাকি প্যাকেটের ভেতরে নীল বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ১৪ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় চালক মো. রহমত উল্লাহকে আটক করা হয়। পাশাপাশি মাইক্রোবাস, একটি মুঠোফোন ও একটি এলইডি ডিসপ্লে জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবাগুলো শাহপরীর দ্বীপ থেকে কিনে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। পরে গাড়িটিতে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করতে নজরদারি বাড়ানো হয়েছে।

আরও খবর

Sponsered content