প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৩:৩১:৩৮ প্রিন্ট সংস্করণ
তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাজীপাড়া বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ইউনিয়ন বিএনপি’র কার্যালয়। রোববার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া বাজারে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ওই বাজারের মুদি দোকানি সেলিমের দোকানে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শৈলকূূূপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদামসহ বেশ কয়েকটি দোকান ও ১৫নং ফুলহরি ইউনিয়ন বিএনপি’র কার্যালয়। আগুনে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শৈলকূূূপা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হারুন অর-রশিদ জানান, খবর পাবার পর ঘটনাস্থলে গিয়ে আমাদের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।




















