প্রচ্ছদ

মান্দায় আম গাছের ডালে ঝুলছিলো কলেজ শিক্ষার্থীর মরদেহ

  নওগাঁ প্রতিনিধিঃ ৯ এপ্রিল ২০২৫ , ৭:৫০:৪৯ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্তাবস্থায় রায়হান মোল্লা নামে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রায়হান মোল্লা (২৩) উপজেলার  ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামের আব্দুল খালেদ মোল্লার ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান,নিহত রায়হান মানষিক ভারসাম্যহীন এবং মাদকাশক্ত ছিলো। গতকাল মঙ্গলবার রাতে পারিবারিক বিরোধের জেরে বাবা মায়ের উপর অভিমান করে বাড়ির বাহিরে এসে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে থানায় ফোন দেয়া হলে ঝুলন্তাবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাহবুবুজ্জামান সেতু /এমআই

আরও খবর

Sponsered content