অর্থ-বাণিজ্য

জুলাইয়ের মাঝামাঝি সময়ে নবম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাবনা

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ৯:৪০:৩৮ প্রিন্ট সংস্করণ

সরকার আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মাসের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত গেজেট জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এবার গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন ১৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিষয়টি সরকারের পর্যালোচনায় রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সচিব কমিটি বর্তমান অবস্থান থেকে সরে এসেছে। এখন এটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। প্রথম পর্যায়ে এই বাস্তবায়নের জন্য প্রায় ৪৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নীতিনির্ধারক পর্যায়ে নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কাজ চলছে।

আরও খবর

Sponsered content