প্রতিনিধি ৫ আগস্ট ২০২৬ , ৮:০০:১৬ প্রিন্ট সংস্করণ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেছেন, ‘বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলা চালাচ্ছে। আমরা ধৈর্য ধারণ করছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনাদের পিঠের চামড়া তুলে নেব।’
আজ বুধবার দুপুরে শাখা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত ‘অদম্য জুলাই মিছিল’ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে ইউসুফ আলী আরও বলেন, ‘যেসব শিক্ষক হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব।’
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে এ মন্তব্য করেন তিনি। এর আগে জিয়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।





















