খেলাধুলা

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৫:১৭:৩০ প্রিন্ট সংস্করণ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরে ফিটনেস ক্যাম্প এবং স্কিল ক্যাম্প করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার বড় দুটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শুরুতে রয়েছে নারী এশিয়া কাপ। যে জন্য আজ সোমবার হয়ে গেল আনুষ্ঠানিক ফটোসেশন।

আগামী বুধবার আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। মিরপুরে ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। জানিয়েছেন নারী বিপিএল আয়োজন প্রসঙ্গে।

বাবু বলছিলেন, ‘বিপিএলের গভর্নিং কাউন্সিল আছে, তারা সিদ্ধান্ত নেবে যে নারী বিপিএল করবে কি না। তবে যদি তারা সিদ্ধান্ত নেয় যে করবে, তাহলে আমাদের মেয়েরা প্রস্তুত আছে খেলতে।’

পরে নারী দলের লঙ্গার ভার্সন খেলা নিয়ে এই বিসিবি পরিচালক জানান, ‘লঙ্গার ভার্সন ক্রিকেটে মেয়েদেরকে আরও অভিজ্ঞ করা যায় সেটার ব্যাপারেও ভাবছি আমরা। এখন যে ক্যালেন্ডার আছে, এইটা দেখে আমরা বের করব যে কোনো সময়ে লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা যায়।’

কিছুদিন আগে ছেলেরা অস্ট্রেলিয়া দলকে হারিয়েছে। নারী দলেরও সক্ষমতা রয়েছে অজি নারীদের হারানোর জানালেন বাবু, ‘অস্ট্রেলিয়া এখনো অনেক ওপরে, তবে অন্যান্য দেশগুলোকে হারানোর সক্ষমতা আমাদের মেয়েদের আছে, ইনশাআল্লাহ।’

আরও খবর

Sponsered content