প্রচ্ছদ » প্রচ্ছদ » টঙ্গীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি গ্রেফতার
টঙ্গীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি গ্রেফতার
প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৫৬:৪৩প্রিন্ট
সংস্করণ
মোঃ নুরুজ্জামান শেখ : গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক আশিকুর রহমান (৪২) এর উপর হামলায় প্রধান আসামি সন্ত্রাসী ইমরান মাজারি টঙ্গী পশ্চিম থানায় গ্রেফতার হয়েছে।
শনিবার ৮ ফেব্রুয়ারী দুপুর সাড়ে বারোটায় টঙ্গী মেলগেট এলাকা থেকে গ্রেফতার করেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ইমরান মাজারি টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতী শিংবাড়ী এলাকার আবুল বাশার ওরফে জ্বীন হুজুরের ছেলে।