আন্তর্জাতিক

মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪ দেশ ছাড়ার নির্দেশ

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৬ , ১:৩২:৫৩ প্রিন্ট সংস্করণ

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন নাগরিকদের এখনই মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদেরকে ‘যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে’ ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।

এই দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

প্রসঙ্গত, গত শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন।

জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

আরও খবর

Sponsered content