জাতীয়

ভিসা আবেদনকারীদের কঠোর সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ২:০২:৫৫ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সাক্ষাৎকারে প্রার্থীকে মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে বলেও দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এসব তথ্য জানায় দূতাবাস।

সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশ্য করে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণকালে আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকেন। এ কারণে কোনো তথ্য গোপন না করে এবং বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে সত্য তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ হতে পারে।

ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় সব প্রশ্নের উত্তর সঠিক ও সত্য তথ্যের ভিত্তিতে দেওয়ার ওপর জোর দিয়েছে মার্কিন দূতাবাস।

আরও খবর

Sponsered content