প্রচ্ছদ » সারাদেশ » মাধবপুরে ১৫ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ রেখে দৌড়ে পালালো পাচারকারীরা
মাধবপুরে ১৫ কেজি গাঁজা উদ্ধার, পিকআপ রেখে দৌড়ে পালালো পাচারকারীরা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৭ নভেম্বর ২০২৫ , ৭:৩৫:৫০প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় রেলগেইট বন্ধ (গেইট ফেলা) থাকায় গাঁজা বোঝাই একটি পিকআপ ভ্যান ফেলে পালিয়েছে মাদক পাচারকারীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, জব্দ করা পিকআপ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযানের আশঙ্কা কিংবা গেইট বন্ধ থাকায় দ্রুত পালাতে না পেরে মাদককারবারীরা গাড়িটি রেখে পালিয়ে যায়।
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ খাইরুল বশর জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।