নওগাঁ প্রতিনিধি: ৪ অক্টোবর ২০২৬ , ১:১০:০৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. মকলেছুর রহমান মকে।
শনিবার বিকেলে উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের একরুখী গ্রামে এ কীর্তন অনুষ্ঠিত হয়। এতে মকলেছুর রহমান মকের সঙ্গে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, ১ নম্বর ভারশোঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ব্যবসায়ী নাসির উদ্দিন, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ১ নম্বর ভারশোঁ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. সোহারাব আলী, ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আলমগীর হোসাইন এবং ১ নম্বর ভারশোঁ ইউনিয়ন যুবদল নেতা স্বদেশ কুমার।
কীর্তনস্থলে উপস্থিত হয়ে বিএনপি নেতাকর্মীরা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। ধর্মীয় সম্প্রীতির অংশ হিসেবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এমন অংশগ্রহণে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হয় বলে স্থানীয়রা জানান।
কীর্তন উপলক্ষে একরুখী গ্রামে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















