প্রচ্ছদ

রাজশাহীতে খেলার মাঠে মার্কেট নির্মাণ

  গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১:২৮:০৬ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর কাটাখালী পৌরসভার কাপাশিয়া এলাকার একমাত্র খেলার মাঠে মার্কেট নির্মাণের উদ্যোগের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করেছেন।
শনিবার (তারিখ উল্লেখ) সকালে ‘কাপাশিয়ার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে কাপাশিয়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কাপাশিয়া উচ্চ বিদ্যালয় ও মহানগর বিজনেস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজামাল বলেন, “এ মাঠ ধ্বংস হলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে এবং যুবসমাজ মাদকের দিকে ধাবিত হবে।”
কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু অভিযোগ করে বলেন, পৌরসভা এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করে একতলা মার্কেট নির্মাণ শুরু করেছিল, যা ভবিষ্যতে চারতলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বাঁধার মুখে কাজ বন্ধ হলেও কর্তৃপক্ষ সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তিনি বিকল্প সরকারি জমিতে মার্কেট নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে পৌরসভার সচিব সিরাজুম মুনীর জানান, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রয়েছে, পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
পৌরসভার প্রশাসক ও পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান বলেন, “মার্কেট নির্মাণ সরকারি কাজ, তবে কয়েকজনের বিরোধিতায় কাজ স্থগিত আছে।”

আরও খবর

Sponsered content