আইন-আদালত

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা নতুন মামলায় গ্রেপ্তার

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ , ৫:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে নতুন আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দিয়েছেন। গ্রেপ্তার দেখানো নতুন মামলাটি জুলাই আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলা।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৭ অগাস্ট মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এদিন তাকে ভার্চুয়ালি শুনানির পর গ্রেপ্তার দেখানো হয়।

মোনালিসা অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন,মোনালিসার বিরুদ্ধে মোট ৯ মামলা ছিলো। তার মধ্যে মেহেরপুর জেলার ৮ মামলায় এবং ঢাকায় করা দুদকের একটি মামলা। মামলাগুলোয় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। কারামুক্ত হওয়ার মুহূর্তে মুক্তি আটকাতে তাকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

মামলার বিবরণ থেকে জানা যায় , জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও খবর

Sponsered content