সারাদেশ

সিলেটে বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে শীতবস্ত্র ও বিজয় দিবসের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  নাহিম মিয়া , স্টাফ রিপোর্টার (সিলেট) ২৭ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৭:৪৩ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে শীতার্ত শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল-এর উদ্যোগে এবং অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান ও লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া’র পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল-এর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

এছাড়া সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার স্বপ্নের বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি তপতী বড়ুয়ার সভাপতিত্বে এবং আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও স্বপ্নের বিদ্যা নিকেতন স্কুলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম নাজ। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ইউকে কমিউনিটি অ্যাক্টিভিটিস ও গোল্ডেন ড্রিম ইউ-এর চেয়ারপার্সন মোছা: কামরুন্নেছা খানম শোভা মতিন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক উৎফল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও রক্তদাতা কামাল আহমেদ আম্বিয়া, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, সদস্য শেলু বড়ুয়া, নিউজ বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার আমীর হোসেন সোহাগ এবং নারী উদ্যোক্তা আখলিমা বেগম।

আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষ ও শিশুদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content