প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ১:৩২:৪৬ প্রিন্ট সংস্করণ
ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে আজ রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। ভোরের এ ভূমিকম্পে আশপাশের এলাকায় ব্যাপক কম্পন সৃষ্টি হয়, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।




















