লাইফস্টাইল

চাঁপাইনবাবগঞ্জে নুরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ৩০ আগস্ট ২০২৫ , ৯:৪০:২২ প্রিন্ট সংস্করণ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের বিশ্বরোড মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, “সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নেতাদের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।”

আরও খবর

Sponsered content