প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ১২:০০:৪১ প্রিন্ট সংস্করণ
সৈয়দপুরে জাবেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বাঙালীপুর ইউনিয়নের ডালিয়া সেচক্যানেলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাবেদ আলী লক্ষ্মণপুর পীরপাড়া (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, জাবেদ আলী ডালিয়া সেচক্যানেল ও আশপাশের বিল-ডোবায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার রাতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন তিনি। সকালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





















