প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ১১:১০:১৪ প্রিন্ট সংস্করণ
রিয়াদের বহুমাত্রিক অভিজ্ঞতার কেন্দ্র দ্য গ্রোভস আবার ফিরে এসেছেরিয়াদ সিজন ২০২৫। যেটা শুরু হয়েছে ৫ নভেম্বর, চলবে আগামী বছরের ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত। পঞ্চম ও সবচেয়ে মোহনীয় এই সংস্করণে দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে বিলাসবহুল ডাইনিং, সাংস্কৃতিক কতকথা এবং প্রকৃতির মাঝে ডুবে যাওয়ার মতো অনন্য অভিজ্ঞতার এক কল্পনাময় জগৎ। প্রতিটি মৌসুমে নতুন রূপেআবির্ভূত হওয়ার দর্শন নিয়ে, দ্য গ্রোভস এমন এক পরিসর তৈরিকরেছে যেখানে কল্পনা, প্রকৃতি ও সংস্কৃতি অপূর্ব সুরে মিলিত হয়।
সৃজনশীলতার বিকশিত অধ্যায় রিয়াদ সিজনের বিস্ময়কর সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে দ্য গ্রোভসও ক্রমাগত বিকশিত হয়েছে। প্রথম দিকে যেখানে এই উৎসব কয়েক মিলিয়ন দর্শনার্থী আকর্ষণ করত, সেখানে ২০২৪ সালে দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২০ লাখ এবং ২০২৪–২০২৫ সংস্করণে তা ২ কোটিরও বেশি। এই অভূতপূর্ব আগ্রহের ধারাবাহিকতায়, দ্য গ্রোভসের প্রথম আয়োজনে ১ লাখের বেশি দর্শনার্থী এসেছিলেন; সেখান থেকে রিয়াদ সিজনের অন্যতমবহুল প্রত্যাশিত লাইফস্টাইল গন্তব্যে পরিণত হয়েছে।
সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ও সিহামকোর কৌশলগত সহযোগিতায় গড়ে ওঠা দ্য গ্রোভস প্রতিবছরই আরও বড়, আরওসাহসী ও আরও নিমগ্ন অভিজ্ঞতা নিয়ে হাজির হয়। এবছর রয়েছে ২০% বেশি জায়গা, ১০% বেশি ভেন্ডর ও পরিবেশনা, পাশাপাশি নতুনআকর্ষণ, অভিনব ধারণা এবং বিস্ময়ে ভরা এক স্বপ্নিল আবহ।
এ বছরের অন্যতম আকর্ষণ সামুদা—একটি শিল্পনির্ভর রিটেইলগন্তব্য, যেখানে ঐতিহ্য ও আধুনিক কারুশিল্প মিলেছে। পণ্যগুলো ইতালিতে তৈরি হলেও অনুপ্রেরণা এসেছে সৌদি নকশা-চেতনা থেকে, ফলে প্রতিটি সৃষ্টি একদিকে স্থানীয় গর্বের, অন্যদিকে আন্তর্জাতিক মানের প্রতিচ্ছবি। এখানে কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীরা প্রতিটি নকশার পেছনের সাংস্কৃতিক গল্পও অনুভব করতে পারবেন।




















