মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার: ৬ মার্চ ২০২৬ , ৭:৩১:৪৩ প্রিন্ট সংস্করণ
রংপুর গভ: কমার্শিয়াল ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষার্থীরা নানা পেশায় কর্মরত থাকলেও এক ব্যানারে মিলিত হয়ে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছেন।
শুক্রবার (৬ মার্চ) রংপুর নগরীর সেন্টার রোডে, কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশ প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
মিলনমেলায় অংশ নেন শিক্ষকবৃন্দ এবং কলেজ থেকে গ্র্যাজুয়েশন করা উজ্জ্বল প্রাক্তন শিক্ষার্থীরা। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মাঠে বসে ইফতারে অংশ নেন। অনেকেই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে আড্ডা, আলাপচারিতা ও ছবি তোলায় মেতে ওঠেন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের ইংরেজি শিক্ষক রাশেদুল ইসলাম, হিসাববিজ্ঞানের হাসান স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিরুজ্জামান সেতু। এছাড়া উপস্থিত ছিলেন আরিফ হোসেন লিখন, হেলাল মিয়া, রবিন, মো: সাকিব চৌধুরী ও রাসেল মিয়া।
দোয়া মাহফিলের আগে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং কলেজ জীবনের স্মৃতিকে পুনরুজ্জীবিত করার সুযোগ পান।















