নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট): ১১ মার্চ ২০২৬ , ১২:২৪:৩২ প্রিন্ট সংস্করণ
মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সামাজিক ও মানবিক সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমুদুল হাসান নাঈমের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক সাদিকুর রহমান তানভীরের পরিচালনায় মঙ্গলবার (১০ মার্চ) পবিত্র রমজানের ২০ তারিখে সিলেট নগরীর সুবিদবাজারস্থ তাজমিলুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাওলানা জিয়াউর রহমান। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফিজ ক্বারী হোসাইন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফিজ জুবায়ের বিন আমিন। এছাড়া ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা ওলিউর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র স্বেচ্ছাসেবী মুহিবুর রহমান শোয়াইব, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি ছালিম আহমদ খান, প্রয়াস তরঙ্গ কল্যাণমূলক সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তৌফিক ওমর তানভীর, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের সিনিয়র সদস্য ও গোয়াইনঘাট শাখার পরিচালক এবং গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আল মারুফ, সিলেট পলিটেকনিক শাখার পরিচালক গাজী শাহরিয়ার নাফিজ জয়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ শাখার সামরান আহমদ এবং কোম্পানীগঞ্জ শাখার আবু হামজার সাইফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন তাজমিলুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী সিফাত। পরে ইফতার ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংগঠনের সদস্যরা অংশ নেন।




















