সারাদেশ

হিলিতে মাদকসেবীর মরদেহ উদ্ধার

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৮ মার্চ ২০২৬ , ১:৩৯:১৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকায় এক মাদকসেবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সকালে হিলি সিপি বাজার রোডে মান্নানের গোডাউনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন রাস্তায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাকিমপুর থানার পুলিশ জানায়, আশপাশের কয়েকজনের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তির নাম হকি (৪২)। তার বাড়ি বগুড়া জেলার সাতমাথা এলাকায়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বগুড়া জেলার পুলিশের সাথে যোগাযোগ করা হচ্ছে।

হাকিমপুর থানার এসআই মো. সুজা মিয়া বলেন, মরদেহটি থানায় আনা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content