সারাদেশ

ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে টানা ৪ দিন আমদানি-রফতানি বন্ধ

  মো. মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ২১ এপ্রিল ২০২৬ , ৩:৪৯:৪৬ প্রিন্ট সংস্করণ


ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা চার দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশ অনুযায়ী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতের ফুলবাড়ি ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

এর সঙ্গে শুক্রবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিন বন্দরে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তর ও ব্যবসায়ীদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) কেফায়েতুল ওয়ারেস জানান, ২১ এপ্রিল সকাল ৬টা থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ফুলবাড়ি ভারতীয় ইমিগ্রেশন কার্যক্রমও বন্ধ থাকবে। এ সময় ভ্রমণকারীদের ভারত যাত্রা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content