শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবি কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর, সম্পাদক আবদুল হালিম

  জবি প্রতিনিধি : ১০ মে ২০২৬ , ১০:১৪:১৪ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির (জবিকস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ এ অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান সভাপতি এবং রেজিস্ট্রার দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (১০ মে) কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী।

নির্বাচনের ফল অনুযায়ী, সহ-সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ট্রেজারার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সঞ্জয় কুমার পাল নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) মো. জাবেদ আলী খান, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মোছা. শামীমা নাসরিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোল্লা মেজবাহ উদ্দারাইন এবং মনোবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মো. সাইফুল ইসলাম।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এহেছান আহমেদ এবং অডিট সেলের সহকারী পরিচালক (অডিট) মো. মনির হোসেন।

আরও খবর

Sponsered content