সারাদেশ

বিরামপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৫ মে ২০২৬ , ৫:২৯:১৭ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর বিরামপুর পৌর শহরের ঘাটপাড় ব্রিজ সংলগ্ন দারুল উলুম হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মিঞা মো. শফিকুল আলম মামুনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম জেবুন্নেছার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সহ-সভাপতি সাবেক ভিপি কমর সেলিম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. শওকত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা মো. শিরন আলম, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শাহিনুর ইসলাম মাস্টার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ্ আলম মন্ডল, কাটলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, জোতবানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জোতবানী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও খবর

Sponsered content