জাতীয়

জনকল্যাণমূলক ১১ প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি

  প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ১:০০:৫২ প্রিন্ট সংস্করণ

জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তি পর্যায়ের অনুদানকে উৎসাহিত করতে ১১টি প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক হিসেবে স্বীকৃতি দিয়ে আয়কর রেয়াত সুবিধা ঘোষণা করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১) অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দান বা অনুদান দিলে তিনি আয়কর আইনের বিধান অনুযায়ী কর রেয়াত সুবিধা পাবেন।

স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যানসার, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ ম্যাথ এন্ড রামকৃষ্ণ মিশন, ঢাকা এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সুবিধা আগামী ১ জুলাই কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content