প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ৯:২৩:১১ প্রিন্ট সংস্করণ
৪৮ দলের চলমান ফুটবল বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচের মধ্যে রোববার সকাল পর্যন্ত গ্রুপ পর্বের ৭২টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে নকআউট পর্ব। গত রাতে কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে নকআউট পর্বের যাত্রা শুরু হয়, যা ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।
গ্রুপ পর্বের ৩২টি ম্যাচ পর্যবেক্ষণ করে অপটা অ্যানালিস্ট একটি সেরা একাদশ নির্বাচন করেছে। তাদের এই তালিকায় গোলরক্ষক হিসেবে রয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। ডিফেন্স লাইনে জায়গা পেয়েছেন ঘানার মারভিন সেনায়া, কেপ ভার্দের ডিনে বোর্জেস, স্পেনের পাউ কুবারসি এবং জাপানের কেইতো নাকামুরা।
মধ্যমাঠে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনি এবং ইকুয়েডরের পেদ্রো ভিতে। আক্রমণভাগে রাইট উইংয়ে লিওনেল মেসি ও লেফট উইংয়ে ভিনিসিয়ুস জুনিয়রকে রাখা হয়েছে। এছাড়া স্ট্রাইকার হিসেবে নরওয়ের আর্লিং হলান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে এই সেরা একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে।




















