মিড দ্যা প্লেয়ারে ব্যাপক সাড়া পড়েছে উপজেলার প্রত্যন্ত এলাকা হতে প্রায় ৩ শতাধিক খেলোয়ার জড়ো হয় স্টেডিয়াম মাঠে। যেন খেলোয়ারদের অভ্যয়াশ্রমে পরিণত হয়। চায়ে চুমক দিতে দিতে খেলোয়ার ও ইউএনওসহ কর্মকর্তাদের সাথে পরিচিত হয় খেলোয়াররা। খেলোয়াররা তাদের খেলার সরঞ্জাম ও খেলার মাঠের সমস্যা নিয়ে কথা বলেন। নোট নিয়ে তা সমাধানের উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়।
ব্যতিক্রমী উদ্যোগটির আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। সোমবার বিকালে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে সারিবদ্ধ হয়ে প্রায় ৩ শতাধিক খেলোয়ার দাাঁড়িয়ে আছে। এসময় ইউএনও আরিফুর রহমান অন্যান্য অফিসারসহ মাঠে প্রবেশ করেন।
খেলোয়ারসহ সকলের হাতে চায়ের কাপ, চায়ে চুমক দিতে দিতে খেলোয়ারদের সাথে পরিচিত হয়। এতে খেলোয়াররাও খুশি। পরিচিতি পর্ব শেষে বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ সকল সামাজিক ব্যাধি রোধে খেলাধুলার বিকল্প নেই। গ্রামের প্রতিটি মাঠ যেন তোমাদের পথচারণায় মুখরিত থাকে। খেলাধুলায় ভরে উঠে মাঠ সে প্রত্যাশা।
খেলাধুলার সমস্যা সমাধানে প্রশাসন সব সময় পাশে থাকবে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বী, উপজেলা প্রকৌশলী মাকছুদার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, সহকারী উপজেলা শিক্সা অফিসার আতাউল গণি ওসমানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, উপজেলা ক্রীড়া সংস্থার সুমন প্রমুখ।